জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো


প্রকাশিত: ১০:৪৭ ৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয়ের পর পর্তুগাল শিবিরে ছিল আনন্দের আবহ। তবে ম্যাচ শেষে সেই আনন্দের মাঝেই তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। কারণ, এই জয়টি পর্তুগাল দল উৎসর্গ করেছে তাদের প্রয়াত সতীর্থ ডিওগো জোটাকে।
ম্যাচ শেষে দলীয় ছবি তোলার সময় পর্তুগালের ফুটবলাররা একসঙ্গে দাঁড়ান। সেই সময় অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ছিল জোটার ২১ নম্বর জার্সি। ছবি তোলার পর রোনালদো নিজেই জার্সিটি গায়ে জড়িয়ে নেন এবং আকাশের দিকে তাকিয়ে দুই আঙুল তুলে প্রয়াত সতীর্থকে স্মরণ করেন।
দলের ল্যাপ অব অনারের সময় রোনালদো আর আবেগ ধরে রাখতে পারেননি। ক্যামেরার সামনে তাকে চোখের জল মুছতে দেখা যায়। জোটার প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন এই জয় পাওয়ায় মুহূর্তটি পর্তুগাল দলের জন্য আরও বেশি আবেগময় হয়ে ওঠে।
ম্যাচ শেষে রোনালদো জানান, দিনটি তাদের জন্য বিশেষ ছিল। কারণ, প্রায় এক বছর আগে এই সময়েই ডিওগো জোটা পৃথিবী ছেড়ে চলে যান। রোনালদোর মতে, জোটা এখনও দলের সঙ্গে আছেন, আর তাকে সম্মান জানানোর সেরা উপায় ছিল জয় অর্জন করা।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পর্তুগালের জয়সূচক গোল করেন গনসালো রামোস। তিনিও জানান, জোটাকে তারা প্রতিদিন স্মরণ করেন এবং তার স্মৃতি দলকে শক্তি দেয়। এই জয় ও বড় মঞ্চে এগিয়ে যাওয়া তাই দলের কাছে বিশেষ অর্থ বহন করে।
পর্তুগাল ফরোয়ার্ড রাফায়েল লিয়াও বলেন, আবেগ থাকলেও তারা শুরু থেকেই বিশ্বাস ধরে রেখেছিলেন। জোটার স্মৃতি তাদের অনুপ্রেরণা দিয়েছে এবং পুরো দল মনে করে, তিনি সবসময় তাদের সঙ্গে আছেন।
২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ডিওগো জোটা ও তার ভাই আন্দ্রে নিহত হন। দুর্ঘটনার সময় জোটা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এক বছর পর বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মঞ্চে পর্তুগাল দল তাদের প্রিয় সতীর্থকে ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের জলে স্মরণ করল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




