কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৫:৩১ ২ জুলাই ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট ও নোবেলজয়ী হোসে মানুয়েল রামোস-হোর্তা। ম্যাচের আগে তিনি প্রকাশ্যে দাবি করেছেন, কেপ ভার্দেই জিতবে এবং লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে প্রথম পরাজয়ের মুখ দেখবে।
রামোস-হোর্তার মতে, কেপ ভার্দের খেলোয়াড়দের বিশেষ খাদ্যাভ্যাস, শারীরিক সক্ষমতা, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এবং সাংস্কৃতিক-আধ্যাত্মিক শক্তিই তাদের সবচেয়ে বড় অস্ত্র। তিনি বলেন, এই দলটি শুধু ফুটবল নয়, মানসিক দৃঢ়তার দিক থেকেও অসাধারণ এবং তাদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত নয়।
তিনি আরও দাবি করেন, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। তাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও তারা চমক দেখাতে পারে বলে মনে করেন তিনি।
অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে শেষ করেছে এবং টানা ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা—রামোস-হোর্তার সাহসী ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি মেসির নেতৃত্বে আর্জেন্টিনা নকআউট পর্বেও নিজেদের আধিপত্য বজায় রাখে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




