বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির


প্রকাশিত: ০৫:৫৮ ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা উদ্বেগ। মেক্সিকোর গুয়াদালাহারায় দলটির বন্ধ দরজার অনুশীলনের সময় আকাশে একটি অজ্ঞাত ড্রোন দেখা গেলে তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। পরে ড্রোনটিকে নিবন্ধনহীন হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ড্রোনটি অনুমতি ছাড়া নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশের চেষ্টা করেছিল। বিষয়টি নজরে আসার পর বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেটিকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে ভূপাতিত করা হয়। ঘটনার পর অনুশীলন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো জানিয়েছেন, এতে দলের প্রস্তুতিতে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। তার ভাষায়, ড্রোনটি দেখা গেলেও তখন পর্যন্ত দল কৌশলগত অনুশীলন শুরু করেনি। ফলে গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা ম্যাচ কৌশল প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল না।
তবে বিশ্বকাপের মতো বড় আসরে এমন নিরাপত্তা ত্রুটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল এখন পুরোপুরি ফুটবলে মনোযোগ দিতে চায়। এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে সব ভেন্যু ও অনুশীলন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




