গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন


প্রকাশিত: ০৫:৩৯ ১৫ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলের আনন্দে ভেসে যাওয়ার কথা ছিল। কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে জালে বল জড়ানোর পর ভিন্ন এক দৃশ্য দেখালেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। গোল করার পর উল্লাস না করে তিনি দুই হাত জোড় করে ক্ষমা প্রকাশ করেন এবং পরে সেজদায় লুটিয়ে পড়েন।
এই ব্যতিক্রমী উদযাপনের পেছনে রয়েছে ব্যক্তিগত ও আবেগঘন এক গল্প। সুইডেনের জার্সিতে খেললেও আয়ারির পারিবারিক শিকড় উত্তর আফ্রিকায়। তাঁর বাবা তিউনিসিয়ার এবং মা মরক্কোর নাগরিক। ফলে যেই দলের বিপক্ষে তিনি গোল করেছেন, সেই তিউনিসিয়ার সঙ্গেই রয়েছে তাঁর পারিবারিক সম্পর্ক।
ফুটবল ক্যারিয়ারের শুরুতেই তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত জন্মভূমি সুইডেনকেই বেছে নেন এই ফুটবলার। পরিবারের সমর্থনেই তিনি সুইডেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করেন।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন আয়ারি। প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন। পরে যোগ করা সময়ে আরও একটি গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর প্রথম গোলের পরের প্রতিক্রিয়া। অনেক ফুটবলপ্রেমীর মতে, নিজের পারিবারিক শিকড়ের প্রতি সম্মান দেখাতেই এমন সংযত উদযাপন করেছেন আয়ারি।
বিশ্বকাপের মতো বড় আসরে গোলের আনন্দের চেয়ে কখনো কখনো ব্যক্তিগত অনুভূতিই বড় হয়ে ওঠে। ইয়াসিন আয়ারির ঘটনা যেন সেই বার্তাই আবারও মনে করিয়ে দিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




