প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার


প্রকাশিত: ০১:০৬ ৫ জুন ২০২৬
আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেল ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ আইভরি কোস্টের কাছে ২-১ গোল ব্যবধানে পরাজিত হয়েছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের শুরুতে ফ্রান্সই এগিয়ে যায়। প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত গোলে লিড নেয় ফরাসিরা। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে তারা।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় ফিরে আসে আইভরি কোস্ট। গুয়েলা দুয়ে সমতা ফেরান দলটির হয়ে। এরপর ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এবং জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে ফ্রান্সের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, পরাজয় হতাশাজনক হলেও এটি প্রস্তুতির অংশ। তার মতে, এখনই বড় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় নয় এবং দল বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নামবে।
অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তিনি আইভরি কোস্টের গতিময় খেলাকে প্রশংসা করে জানান, এই হার দলের জন্য একটি সতর্কবার্তা।
আগামী ১৬ জুন নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




