বাংলাদেশে ফিরছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক, মোরনিউজ বিডি.কম

প্রকাশিত: ০৬:১৫ ২৯ জুলাই ২০২৪
পুরুষদের সিনিয়র ক্রিকেটে সবশেষ বড় টুর্নামেন্ট বাংলাদেশে হয়েছে ২০১৬ সালে, যেটি ছিল এশিয়া কাপের আসর। এরপর প্রায় ৮ বছর পেরিয়ে গেলেও ক্রিকেটের কোনো বড় টুর্নামেন্ট আয়োজন হয়নি বাংলাদেশের মাটিতে। তবে সে অপেক্ষাটা ঘুচতে চলেছে ২০২৭ সালে। ১১ বছর পর এশিয়া কাপ ফিরবে বাংলাদেশে!
ওয়ানডে ফরম্যাটে হবে বাংলাদেশে অনুষ্ঠেয় সে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসির এক বিবৃতিতে বিষয়টি জানা গেছে। ২০২৫ সালের এশিয়া কাপ হবে ভারতে। টি টোয়েন্টি ফরম্যাটে হবে এ আসর। এই দুই আসরের পৃষ্ঠপোষক স্বত্বের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিসি।
ক্রিকেটে এখন বছর ঘুরলেই থাকছে আইসিসি টুর্নামেন্ট। তার ঠিক আগে এশিয়ান দলগুলোর এশিয়া কাপে নামাটাও এখন প্রথায় পরিণত হয়েছে রীতিমতো। শেষ কয়েক বছর ধরে নির্দিষ্ট আইসিসি টুর্নামেন্টের আগে সে ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাদ পড়েছে এশিয়া কাপ। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ হয়েছে টানা দুই বছর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও ফিরবে এশিয়া কাপ। ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, আর ২০২৭ বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট।
২০২৭ এশিয়া কাপ হবে বাংলাদেশের মাটিতে প্রতিযোগিতাটির ৬ষ্ঠ আসর। ১৯৮৮ সালে প্রথম বারের মতো এশিয়া কাপ আসে বাংলাদেশে। এরপর ২০০০ সালের টুর্নামেন্ট হয় ঢাকায়। এরপর আবার ১২ বছরের বিরতি পড়ে, যা শেষ হয় ২০১২ সালে, এরপর টানা দুই আসরের আয়োজক ছিল বাংলাদেশ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




