স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন গুরুতর অসুস্থ মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৫:০৮ ৪ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় মাহমুদউল্লাহ রিয়াদ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। দেশে মহামারি ডেঙ্গুতে প্রতিদিন নতুন মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
ফেসবুকে মঙ্গলবার মিষ্টি কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিট (সিএইচডিউ)-এর একটি ছবি পোস্ট করেছেন। ছবি পোস্ট করে গত সপ্তাহের সেই দুঃসময়ের কথা স্মরণ করতে গিয়ে তার চোখে পানি গড়িয়ে পড়ছিল। তিনি লিখেছেন, “এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করান। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন ও ভয়ংকর সময় (২৭ অক্টোবর)। এই দরজার ভেতরে ঢোকার আগে সে আমাকে বলল, আমি যেন তাকে ক্ষমা করে দিই। সেটা শুনেও আমি ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশা আল্লাহ।”
প্রাণপ্রিয় স্বামী যখন হাসপাতালের বিছানায়, তখন মিষ্টি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি সৃষ্টিকর্তার কাছে সর্বক্ষণ দোয়া করেছিলেন এবং ভেতরে ভেতরে ভয় পেতেও নিজেকে শক্ত করে সামলেছেন। মিষ্টি লিখেছেন, “এখন সেটা ভেবে নিজের কাছেই অবাক লাগছে, আমি কীভাবে এত শক্ত ছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব ইনশা আল্লাহ।”
মিষ্টি জানান, মাহমুদউল্লাহ এখন শঙ্কামুক্ত হলেও, এক সপ্তাহ আগের সেই কঠিন মুহূর্তের ট্রমা এখনও কাটেনি। তিনি লিখেছেন, “মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা কখনো ভুলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ছে। হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।”
মিষ্টির পোস্টে প্রকাশিত অনুভূতি এবং দোয়ার গল্প অনেককে আবেগমগ্ন করেছে। তিনি আল্লাহর করুণার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন এবং সেই কঠিন সময়ের মধ্য দিয়ে পার হওয়ায় আলহামদুলিল্লাহ ও মাশা আল্লাহ বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




