মুশফিকের ১০০তম টেস্টকে ঘিরে বিরাট আয়োজন বিসিবি ও ক্রিকেটপ্রেমীদের


প্রকাশিত: ১২:০৪ ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে বিশেষ এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছেন। মাত্র দুই ম্যাচ খেললেই তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম (১০০) টেস্ট সম্পন্ন করবেন। এই অর্জন শুধু মুশফিকের ব্যক্তিগত ইতিহাস নয়, দেশের ক্রিকেটের জন্যও এটি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই এই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য বড় পরিকল্পনা গ্রহণ করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, "একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন। এটি আমাদের দেশের জন্য প্রথমবারের ঘটনা, এবং এটি যথাযথভাবে উদযাপন করা উচিত। শুধু বোর্ড নয়, ক্রিকেটপ্রেমিরাও এটি উদযাপন করবেন।"
মুশফিকের শততম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। চলতি সপ্তাহে বিসিবি ঘোষণা করবে, কে নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে।
৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৮ টেস্টে খেলেছেন, ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির মাধ্যমে ৩৮.১০ গড়ে মোট ৬,৩২৮ রান করেছেন। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে মুশফিকের পরেই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক (৭৩ ম্যাচ)। এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে চলে যাবে। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




