বিসিবির নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ, দাবি আসিফ মাহমুদের


প্রকাশিত: ০৭:৫৯ ২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে যখন নানা আলোচনা ও বিতর্ক তুঙ্গে, তখন বিস্ফোরক দাবি করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, বিসিবি নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির কাছেও অভিযোগ গেছে এবং তিনি তা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন।
বুধবার (১ অক্টোবর) এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। কিন্তু নির্বাচনটা ফিক্স করার চেষ্টাটা ওনারাই করেছেন।”
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, নির্বাচন ঘিরে হুমকির আলামতও পাওয়া গেছে। “আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টস রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে— ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।”
অনেকে তাকে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করার অভিযোগ তুললে, তিনি পাল্টা জবাবে বলেন, “পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, বড় নেতাদের ছেলে আসতো। যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?”
উল্লেখ্য, ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বহুল আলোচিত নির্বাচন। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটার দুই পরিচালক নির্ধারিত হয়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে নানা গুঞ্জন, অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত দেশের ক্রীড়া অঙ্গন। তবে নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




