মিরপুরে দাপট দেখালো টাইগাররা: পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ


প্রকাশিত: ১১:৪৩ ২০ জুলাই ২০২৫
মিরপুরের পরিচিত কন্ডিশনে ফিরে যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে এবার ঘরের মাঠে যেন প্রতিশোধের মিশনে নেমেছে লিটন দাসের দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ, জয় পেয়েছে ৭ উইকেটে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে সায়িম আইয়ুবকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর মোহাম্মদ হারিস, সালমান আলি ও হাসান নাওয়াজও বেশ দ্রুত ফিরেন। পাওয়ার প্লের মধ্যেই ৪১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। ব্যাটিং ধসের মধ্যে একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান ফখর জামান। তবে রানআউট হয়ে থামেন ৪৪ রানে। মিডল অর্ডারে ব্যর্থ হন মোহাম্মদ নাওয়াজ ও খুশদিল শাহরাও। শেষদিকে আব্বাস আফ্রিদির সঙ্গে ৩৩ রানের জুটি গড়লেও ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট নেন। তাসকিন নেন সর্বোচ্চ ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে ফেরেন তানজিদ তামিম, এরপর অধিনায়ক লিটন দাসও আউট হন মাত্র ১ রানে। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের হাল ধরেন। তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন তুলে নেন নিজের ফিফটি। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ ওপেনার। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত থাকেন জাকের আলী।
ম্যাচজুড়েই বাংলাদেশ বোলারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মুস্তাফিজুর রহমান যেন ফিরে পেয়েছেন পুরনো ফর্ম। তার স্লোয়ার ও কাটারে ভোগান্তিতে পড়ে পাকিস্তান ব্যাটাররা। তাসকিন ছিলেন আক্রমণাত্মক, তানজিম ও মেহেদিও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানকে যেভাবে পাত্তাই না দিয়ে হারিয়েছে টাইগাররা, তা নিঃসন্দেহে সিরিজের পরবর্তী ম্যাচে দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




