ইন্টার মায়ামির বড় জয়ে মেসি-সুয়ারেজের গোল!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:২৪ ১৫ ফেব্রুয়ারী ২০২৫
গত বছরের শেষটা খুব একটা স্বস্তিদায়ক না হলেও চলতি বছরে শুরুটা ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। প্রাক মৌসুমে জয়ের ছন্দ অব্যাহত দলটির। এবার অলিম্পিয়া কে বড় ব্যবধানে হারাল মেসিরা। প্রীতি ম্যাচে এটি মায়ামির টানা চতুর্থ জয়। এমন জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন দলটির দুই বড় তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
গতকাল শনিবার ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। মেসি–সুয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন। মেসি অ্যাসিস্ট করেছেন আরও দুটি।
কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোল আসে মেসির কাছ থেকে। এই গোলে অবশ্য অ্যাসিস্ট করেন সুয়ারেজ।
এরপর ৪৪তম মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে গোল করার মেসি। তাতেই ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ৫৪তম মিনিটে তার গোলে ফের এগিয়ে যায় দলটি।
কফিনে শেষ পেরেকটি ঠোকেন রায়ান সেইলর। ম্যাচের ৭৯তম মিনিটে তার গোলে ৫-০ ব্যবধানে লিড নেয় মায়ামি। পরবর্তীতে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি দলটি। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
এই ম্যাচ দিয়ে মায়ামি যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল। ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য আরও কয়েকটি ম্যাচ খেলবে তারা। গতবার মেজর লিগের শিরোপা জিততে না পারলেও এবার সেই ভুল করতে নারাজ দলটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




