চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:১৪ ১১ ফেব্রুয়ারী ২০২৫
আট বছর পর, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্ব। এবারের ৮ দলের ওয়ানডে টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আর ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এই উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।
শরফুদ্দৌলা গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করবেন। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি, সঙ্গী হিসেবে থাকবেন জোয়েল উইলসন। এছাড়া ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে, এবং ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, যেখানে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, যেখানে হোল্ডস্টক ও মাইকেল গফ আম্পায়ার হিসেবে থাকবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




