ধাক্কা সামলে জয়ে ফিরল ব্রাজিল!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪৫ ২৭ জানুয়ারী ২০২৫
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর ব্রাজিলের পিএসজি মিডফিল্ডার মুসকার্ডো বলেছিলেন, "আমরা একটা ম্যাচ হেরেছি, টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি।" কথামতোই ঘুরে দাঁড়িয়েছে তরুণ সেলেসাওরা।
বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। তবে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে উড়ন্ত ফর্মে কিছুটা ভাটা পড়তে দিয়েছে।
ব্রাজিলের হয়ে ম্যাচের ১৪ মিনিটে গোল করেন মুসকার্ডো। এরপর ২৮ মিনিটে ব্রিনো বাইডন ব্যবধান ২-০ করেন। তবে বলিভিয়া ৪৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে ব্যর্থ হয়।
অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে। ৩৩ মিনিটে গোল হজম করে আকাশি-সাদা জার্সিধারীরা। তবে ৩৬ মিনিটে ক্লদিও এচেভেরির শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনার এই পারফরম্যান্স টুর্নামেন্টের পরবর্তী ধাপে উত্তেজনা বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




