ফুটবলার কাভেলাশভিলি এখন জর্জিয়ার প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৩:২৮ ১৫ ডিসেম্বর ২০২৪
সাবেক ফুটবলার মিখায়েল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। দেশটিতে ইউরোপীয় ইউনিয়ন টানা বিক্ষোভের মুখে দেশটির পার্লামেন্ট কাভেলাশভিলির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে । আগামী ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার।
জর্জিয়ার হয়ে ৪৬টি ম্যাচ খেলেছিলেন সাবেক এই স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও। ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন কাভেলাশভিলি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাভেলাশভিলি। ২০১৬ সালে তিনি প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০২২ সালে জর্জিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী গণ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন কাভেলাশভিলি। পরে অবশ্য জর্জিয়ান ড্রিমের সঙ্গে তাদের রাজনৈতিক সমঝোতা হয়। ২০০৮ সালে রাশিয়া-জর্জিয়া সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কের অবনতি হয়।
গত কিছুদিন ধরে রাজনৈতিক আন্দোলনে আবার উত্তাল হয়ে ওঠে জর্জিয়া। রাশিয়াপন্থী সরকার পক্ষ এবং পশ্চিমপন্থী বিরোধীদের মধ্যে অশান্তি শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করেই এই অশান্তি তৈরি হয়েছিল। কাভেলাশভিলি ছিলেন প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী। কারণ দেশের প্রধান চারটি বিরোধী দল নির্বাচনের বৈধতার প্রশ্ন তুলে সরে দাঁড়ায়। সাধারণ নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হননি। বর্তমান পরিস্থিতিতে জর্জিয়ার সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ৩০০ জনের ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে কাভেলাশভিলির নির্বাচিত হতে বিশেষ সমস্যা হয়নি। নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ালেও তার প্রতি সমর্থন ছিল জর্জিয়ান ড্রিমের।
কাভেলাশভিলি ইপিএল ছাড়াও সুইস লিগের একাধিক দলের হয়ে ফুটবল খেলেছেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ছিলেন। ২৮টি ম্যাচ খেলে ৩টি গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ৯। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী




