ব্যাটিং ব্যর্থতায় হারলেন বাংলাদেশ


প্রকাশিত: ০৫:৪৯ ৭ নভেম্বর ২০২৪
বাংলাদেশ হার দিয়ে শুরু করলো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯২ রানে হেরেছে টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।
বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।
নবি ৭৯ বলে ৮৪ ও হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট।
২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য।
৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।
তবে দলীয় ১২০ রানে ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ের পরই ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
মিরাজ ২৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২, মুশফিকুর রহিম ১, রিশাদ হোসেন ১, তাওহিদ হৃদয় ১১ শরিফুল ১ ও রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ সাজঘরে ফিরে যান। এতেই ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে গজানফর নেন ৬টি উইকেট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




