নিত্যনতুন স্টাইলিস্ট লুকে ধোনি, চালু করলেন উল্টো বয়স মোড


প্রকাশিত: ০৫:৩৭ ১২ অক্টোবর ২০২৪
এবার আসন্ন আইপিএল সামনে রেখে ফের ভক্তদের সামনে নতুন লুকে হাজির হয়েছেন ৪৩ বছর বয়সী ধোনি। ভক্তদের সামনে নিত্যনতুন হেয়ারস্টাইল কিংবা ভিন্ন লুকে হাজির হতে প্রায়শই দেখা যায় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। যেই লুক এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তার ভক্তদের মধ্যে। কেউ কেউ তো বলছেন— উল্টো বয়স মোড চালু করেছেন ক্যাপ্টেন কুল।
ধোনির নতুন হেয়ারস্টাইলের ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। যেখানে ধোনিকে দেখা গেছে টি-শার্ট পরিহিত অবস্থায়। যেখানে ধোনির চুল পেছনের দিকে ব্রাশ করা অবস্থায় সামনের দিকে একপাশে হেলানো ছিল। দাড়িও ছিল ছোট করে কাটা। যেখানে তাকে দেখে সুপার স্টাইলিশ লাগছিল।
ধোনির এ ছবিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগামাধ্যমে। এক ভক্ত ওই ছবিটিতে মন্তব্য করেছেন— হলিউড সুপারস্টারের মতো দেখাচ্ছে আপনাকে। অপর একজন ভক্ত মন্তব্য করেছেন— সবচেয়ে শান্ত ব্যক্তির দুর্দান্ত লুক।
নতুন লুকে ধোনির বয়স কমে গেছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এক ভক্ত লিখেছেন উল্টো বয়স মোড চালু করেছেন বলে মনে হচ্ছে। তবে সেলুন থেকে বেরিয়ে আসার পর এই লুক থাকবে না বলেও মন্তব্য করেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ওকে সবসময় আপনার সেলুনে ভালো দেখায়, মাঠে নামলে হেয়ারস্টাইল ফের আমাদের মতো হয়ে যাবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




