অধিনায়কের পদে পরিবর্তন চান না পাকিস্তানের দুই কোচ


প্রকাশিত: ০১:৫৯ ১০ সেপ্টেম্বর ২০২৪
বাবর আজমের অধিনায়কত্ব আরও একবার প্রশ্নের মুখে। ব্যাট হাতে ছন্দে নেই অনেকটা দিন। বিশ্বকাপের লিগ পর্ব থেকে বাদ পড়ার পর তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল অধিনায়কের মর্যাদা। পাকিস্তান ক্রিকেট এরপর ফিরে যায় দুই অধিনায়ক তত্ত্বে। শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি আর শান মাসুদ আসেন টেস্ট অধিনায়কের পদে। এরপরেও শান্তি ফেরেনি।
এক সিরিজ পরেই অধিনায়ক পদে ফিরে আসেন বাবর। সেটার সুফল পায়নি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ে গ্রুপপর্ব থেকেই। আর টেস্টে দায়িত্ব নিয়ে সব ম্যাচেই হেরেছেন শান মাসুদ। গত কয়েকদিন ধরেই তাই এই দুই অধিনায়ককে পরিবর্তনের জোর দাবি উঠেছে পাকিস্তান ক্রিকেটে। নতুন অধিনায়কের হিসেবে ইনফর্ম উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নামও এসেছে এসেছে জোরেশোরে।
তবে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। এই সিদ্ধান্ত নেয়ার দায়ভার দলটির দুই হেড কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন তিনি। এমনকি এই নিয়ে ২২ সেপ্টেম্বর তারিখ বৈঠক হতে পারে বলেও জানানো হয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টদের ভাষ্য, কারস্টেন-গিলেস্পি দুজনের কেউই বাবর বা মাসুদের অপসারণ চাইছেন না।
বাবরের নেতৃত্বে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে ৪ ইনিংসে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার। একই সিরিজে দলীয় ভরাডুবির পর টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ওঠে শান মাসুদকে নিয়েও।
কিন্তু পাকিস্তানের নতুন নিযুক্ত দুই কোচ বলছেন ভিন্ন সুরের কথা। সাদা বলের হেড কোচ কারস্টেন এবং লাল বলের হেড কোচ গিলেস্পির চাওয়া নিজেদের প্রমাণের সুযোগ যেন অধিনায়কদের দেয়া হয়। পাকিস্তান বোর্ডের এক কর্তা পিটিআইকে জানান, ‘অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনো আলোচনাই হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তের ভার দুই কোচ ও নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন। শান মাসুদ ও বাবর আজম কেমন অধিনায়ক সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাদের লম্বা সময় দেওয়ার বিষয়ে দুই কোচ একমত।’
এদিকে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অচলাবস্থার সমাধান করতে আগামী ২৩ সেপ্টেম্বর পিসিবির পক্ষ থেকে সংযোগ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পর্যালোচনা করা। পিসিবির সেই সভায় পাকিস্তানের দুই কোচ কারস্টেন ও গিলেস্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বোর্ডের সেই কর্তার মন্তব্য, ‘সব স্টেকহোল্ডারদের মতামতের জন্যই কর্মশালার আয়োজন করা হচ্ছে, বিশেষ করে ঘরোয়া দলগুলোর কোচ, নির্বাচক ও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের। এর উদ্দেশ্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মানের পার্থক্য কমিয়ে আনা।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




