সাকিবের খেলা নিয়ে যা বললেন ফাহিম


প্রকাশিত: ০৬:১৭ ৭ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তান সিরিজ শেষে দেশে ফেরেননি সাকিব আল হাসান। সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে পাকিস্তান থেকেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে গিয়েছেন কাউন্টি খেলতে। সারের হয়ে সেখানে একটি ম্যাচ খেলবেন তিনি।
সারের হয়ে এখন মাত্র একটি ম্যাচ খেললেও দলটির সঙ্গে চার ম্যাচের জন্য চুক্তি করেছিলেন সাকিব। বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিল। তবে ভারত সিরিজে খেলায় সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা সাকিব? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই।’
একইদিনে মিরপুরে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ফাহিম জানান, ‘হেড আসবে, এখানেই আসবে।’ এরপর ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে ফাহিম বললেন, 'ইনজুরির কোনো সমস্যা নাই আমি যতটুক জানি। পুরো দলকেই পাওয়া যাবে, সাকিব কাউন্টি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে।’
উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।
এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




