দ্বিতীয় টেস্টের দলে থাকছেন না শাহিন আফ্রিদি


প্রকাশিত: ০৬:১৫ ২৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের বিপক্ষে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। যা টাইগারদের বিপক্ষে তাদের প্রথম কোনো টেস্ট ম্যাচে হার। তাই দ্বিতীয় টেস্টের আগে শান মাসুদের দলের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। সেই ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে নেই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ঠিক কী কারণে তিনি দলে নেই, সে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি।
আগামীকাল (শুক্রবার) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটির জন্য রদবদল এনে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল স্বাগতিকরা। প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার না খেলারই কথা ছিল। তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছে স্বাগতিকরা।
তবে ব্যক্তিগত সেই বিষয়ের বাইরেও শাহিনের দলের বাইরে থাকার কারণ জানিয়েছেন গিলেস্পি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শাহিন এই ম্যাচে থাকছে না। তার সঙ্গে আমার কথা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনের কারণ জেনে সে সেটিকে সমর্থন জানিয়েছে। আমরা আমাদের সেরা কম্বিনেশন নিয়ে ম্যাচটি খেলতে চাই এবং সেটাই আমাদের নির্দেশনা। আমরা সকালে কন্ডিশন দেখে বোলিং অ্যাটাক ঠিক করব। শাহিনের জন্য সময়টা অন্যরকম, সে নতুন বাবা হয়েছে। আমাদের তিন ফরম্যাটের দলের সদস্য সে, তাকে এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিয়েছি।’
এরপর অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা পেসার শাহিনের পেশাগত কিছু বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, ‘কিছু বিষয়ে তাকে নিশ্চিত করতে হবে যে, সে যথেষ্ট ফিট। এ নিয়ে আজহার মাহমুদের (বোলিং কোচ) সঙ্গে কাজও করছে, এটি দারুণ। আমরা শাহিনকে তার সেরা ফর্মে দেখতে চাই, কারণ তিন ফরম্যাটেই আমাদের সামনে অনেক খেলা আছে এবং আশা করি সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট ম্যাচের জন্য সব পজিশন সম্পূর্ণ হয়েছে বলে মনে করি।’
পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘শান অনেক ইতিবাচক অধিনায়ক এবং আমরা সবাই জয়ের লক্ষ্যে খেলব। প্রথম ম্যাচেও আমরা নিজেদের মানসিকতা দেখিয়েছি। আমরা প্রথম ইনিংসে চেয়েছিলাম প্রতিপক্ষ দলও যেন ব্যাট করতে পারে, সেজন্য ইনিংস ঘোষণা করেছিলাম। তবে সেটি খুব একটা কাজে আসেনি, এর পুরো কৃতিত্ব প্রতিপক্ষের (বাংলাদেশ)। তারা খুব ভালো ব্যাটিং করেছে। এখন আমরা পরবর্তী ম্যাচে জয়ের দিকে তাকিয়ে আছি। আমি আত্মবিশ্বাসী যে আমরা সাফল্য পাওয়ার ব্যাপারে সবসময় ইতিবাচক পন্থায় আগাব।’
প্রসঙ্গত, প্রথম টেস্টের মাঝেই পুত্র সন্তানের বাবা হন শাহিন আফ্রিদি। যদিও ওই সময় দলে থাকায় তিনি স্ত্রী আনশা আফ্রিদির পাশে থাকতে পারেননি। আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল। সে অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাহিন-আনশা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ ওভারে ৮৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন এই পেসার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




