ছুটি কাটিয়ে মিরপুরে ফিরলেন গামিনী


প্রকাশিত: ০৩:৪৬ ২৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক দুরাবস্থার জন্য অনেকেরই কাঠগড়ায় গামিনী ডি সিলভার নাম। লঙ্কান এই পিচ কিউরেটর মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বে আছেন অনেকটা সময় ধরে। হোম অব ক্রিকেটে লম্বা সময় ধরে বানিয়েছেন স্পিনসহায়ক উইকেট। ঘরের মাঠে এমন উইকেটের পর দেশের বাইরে প্রায়ই নাজেহাল হতে হয় বাংলাদেশকে। যে কারণে বেশ সমালোচনা সইতে হয়েছে তাকে।
চলতি মাসের (১১ আগস্ট) ঢাকা ছেড়েছিলেন গামিনী ডি সিলভা। সে সময় ছুটি নিয়ে নিজ দেশ শ্রীলঙ্কাতে গিয়েছিলেন তিনি। তবে ছুটি শেষ করে আবারো নিজ কর্মস্থল ঢাকাতে ফিরেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের এই পিচ কিউরেটর। আজ মঙ্গলবার তাকে দেখা গেছে মিরপুরে। একাডেমি মাঠে মাঠকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে।
মূলত চলতি মাসের ২০ তারিখ গামিনির ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। মিরপুরে অবশ্য এদিন অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান-মুস্তাফিজুর রহমানরা। তাদের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় গামিনীকে।
বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের সময় চলছে। পদত্যাগ করেছেন আগের সভাপতি নাজমুল হাসান পাপন। দায়িত্বে নেই জালাল ইউনুস আর সাজ্জাদুল আলম ববির মত দুই পরিচালক। অনেকেই আছেন আত্মগোপনে। নতুন বোর্ড সভাপতি ফারক আহমেদ অবশ্য এখন পর্যন্ত গঠনগত কোনো পরিবর্তনই আনেননি। গামিনীকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাই আপাতত বাংলাদেশেই ব্যস্ত থাকবেন এই লঙ্কান পিচ কিউরেটর।
এমনকি ফারুক আহমেদ নিজেও জানিয়েছিলেন গামিনিকে ছাঁটাইয়ের কথা। যদিও তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ২০০৯ সালে বাংলাদেশের কিউরেটর পদে গামিনিকে স্থায়ী করা হয়। শুরুতে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরে কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন এই কিউরেটর। বিসিবির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




