কালিহাতীতে ১৫৬টি দুর্গাপূজা মন্ডপে আনসার সদস্য মোতায়েন


প্রকাশিত: ০৪:১১ ৮ অক্টোবর ২০২৪
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৯৬৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়।
ব্রিফিংয়ে আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ ও প্রশিক্ষিকা আইরিন আক্তার প্রমুখ।
কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৭ জন করে পুরুষ,২ জন করে মহিলা এছাড়াও গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মণ্ডপে ৪ জন করে পুরুষ ও ২ জন করে মহিলা মোট ৯৬৬ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ জানান, প্রয়োজনীয় ব্রিফিং ও প্রস্তুতি শেষে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী