গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন


প্রকাশিত: ০৩:১৩ ৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রাম মুরারীদহ এলাকার ঐতিহ্যবাহী ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে তিনি ‘মজলুম নেতা’ হিসেবে জানতেন। তবে গণঅভ্যুত্থানের পর তার প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার কথা বলে জামায়াত আমির গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন।
রাশেদ খাঁন আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, মিথ্যাচার ও নানা ধরনের কর্মকাণ্ড করেছে। নির্বাচনের আগে দলটির বিরুদ্ধে ‘জান্নাতের টিকিট বিক্রির’ অভিযোগও তোলেন তিনি।
দেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
নাহিদ ইসলামকে নিয়েও মন্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথে ছিলেন বলে তিনি মনে করেন।
তবে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই নাহিদ ইসলাম ‘বিপথগামী’ হয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস




