গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার


প্রকাশিত: ০১:২৪ ৮ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের অন্যতম বড় কারণ হলো গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব।
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জুলাইয়ের ঘটনায় বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
তার ভাষ্য, স্পিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে সংসদ পরিচালনা করা হলে মানুষ তা মেনে নেবে না। সরকারকে স্মারকলিপির বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিচার, সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। মানববন্ধনের আগে শহীদ পরিবারের সদস্য ও ১১ দলীয় ঐক্যের নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




