১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত


প্রকাশিত: ১২:৪৫ ৯ জুন ২০২৬
কুমিল্লার দেবিদ্বার থেকে ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষককে জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ–এর আমন্ত্রণে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে যান। তারা সংসদের ভেতরে বসে বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের স্বপ্ন তৈরি করা এবং তাদের জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া।
তিনি আরও বলেন, এখানে কারও সামাজিক অবস্থান বিবেচনা করা হয়নি। শুধুমাত্র যোগ্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরই এই সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত হয়।
শিক্ষার্থীরা সংসদ ভবনের পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন অভিজ্ঞতা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষকরা এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেয় এবং তাদের মধ্যে দায়িত্বশীল নাগরিক হওয়ার আগ্রহ তৈরি করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




