স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৪:৪৭ ৩ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। এ নিয়ে কারও মনে সংশয়ের কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনপ্রশাসনের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর সরকারের কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভর করে। দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষ সরকারের প্রতিটি কাজে তার প্রতিফলন দেখতে চায়।
সুশাসনকে রাষ্ট্র পরিচালনার মূলভিত্তি উল্লেখ করে তিনি বলেন, এর জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা। পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সরকারি সেবা হয়রানিমুক্ত রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনাকে আরও কার্যকর ও নিয়মিত করার পাশাপাশি খাদ্যে ভেজালের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিজেদের প্রস্তুত রাখতে হবে। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
‘সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকার নিয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




