সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ


প্রকাশিত: ০৫:১৬ ১৫ এপ্রিল ২০২৬
সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয় হোসেনকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং হৃদয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে হৃদয় হোসেনের পরিবার অভিযোগ করে, সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিকল্পিতভাবে হৃদয়কে ডেকে নিয়ে গিয়ে একটি সাজানো মাদক মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই শামীম রেজা এ ধরনের ষড়যন্ত্র করেছেন।
ঘটনার সময় উপস্থিত থাকা হৃদয়ের বন্ধু আলমগীর জানান, রাজাসন গ্যারেজ এলাকায় শামীমের গ্যারেজে অবস্থানকালে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় তাদের কাছে কোনো মাদক না পেলেও পাশে থাকা একটি বক্স থেকে হেরোইন উদ্ধার করা হয়। পরে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও হৃদয়কে আটক করা হয়। আলমগীরের অভিযোগ, হৃদয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন।
সংবাদ সম্মেলনে হৃদয়ের স্বজনরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন হৃদয়ের স্ত্রী উম্মে হাবিবা, মা মিনারা বেগম এবং তার বন্ধু আলমগীর হোসেন ও নাজিম উদ্দীন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




