নতুন পথে দেশ গড়ার’ অঙ্গীকারে প্রতিষ্ঠিত এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ


প্রকাশিত: ০১:২৪ ২৮ ফেব্রুয়ারী ২০২৬
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। বিকেল চারটা থেকে অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, এটি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নয়; বরং গত এক বছরের রাজনৈতিক পথচলার মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরারও একটি আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সম্মিলিত পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। ইফতারের পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ শীর্ষক ধারাবাহিক প্রোমো, যেখানে গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হবে। দর্শনার্থীদের জন্য থাকবে ফটো বুথও।
কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় ধারাবাহিকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাও পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ছিল দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এক বছরে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




