‘মেরুদণ্ড সোজা রেখে’ কূটনীতি, বাংলাদেশ ফার্স্ট নীতিতে এগোতে চায় সরকার: শামা ওবায়েদ


প্রকাশিত: ০৩:৩০ ১৯ ফেব্রুয়ারী ২০২৬
জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে দৃঢ় ও আত্মমর্যাদাশীল অবস্থান গ্রহণ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সরকার ‘মেরুদণ্ড সোজা রেখে’ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করবে এবং প্রতিটি সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থই হবে সর্বাগ্রে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে “বাংলাদেশ ফার্স্ট”—যেখানে জাতীয় স্বার্থ, নাগরিকের কল্যাণ এবং রাষ্ট্রীয় মর্যাদা রক্ষাই হবে মূল অগ্রাধিকার।
ভিসা জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং বাস্তবসম্মত সমাধানের জন্য কাজ করছে। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় আসায় কূটনৈতিক অবস্থান এখন আরও শক্তিশালী। বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, সংলাপ চালাবে এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে “বাংলাদেশ ফার্স্ট” অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। কূটনৈতিক কার্যক্রম পরিচালনায় প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রাখার ওপর জোর দেওয়া হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি সম্মিলিতভাবে কাজ করতে চান। তার মতে, অভিজ্ঞ কর্মকর্তাদের সহযোগিতায় মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয় আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়মূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সব মন্ত্রণালয়কে সহায়তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ‘চলমান প্রক্রিয়ার অংশ’ বলে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।
শেষে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখতে চায়। রাজনৈতিক মতপার্থক্য বা ধর্মীয় বিভাজন নয়, বরং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। তার ভাষায়, “বাংলাদেশকে এবার ভিন্ন দৃষ্টিতে দেখার সময় এসেছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




