শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান


প্রকাশিত: ১২:০৯ ১৫ ফেব্রুয়ারী ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন।
শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সূত্রটি আরও জানায়, ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন তারেক রহমান। এই দুই নেতার বাসায় যাওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনীতির পথ দেখাতে চাইছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের মোট আসন দাঁড়াচ্ছে ২১২।
এদিকে বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক বার্তায় বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




