জামায়াত আমিরসহ শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্ট হ্যাক, হাতিরঝিল থানায় জিডি


প্রকাশিত: ০৯:৫৩ ১ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্টসহ দলের কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে হাতিরঝিল থানায় এ জিডি করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানিয়েছে, অত্যন্ত সমন্বিত ও পরিকল্পিত পদ্ধতিতে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ গ্রহণ করে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এর ফলে দলের অন্যান্য নেতাদের অ্যাকাউন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই স্বল্প সময়ের মধ্যেই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে তার নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়। দলটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, ওই পোস্ট বা কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে না।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনত দণ্ডনীয় ও নৈতিকভাবে নিন্দনীয় অপরাধ।
তিনি আরও বলেন, “সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতিতে এই হামলা চালানো হলেও আমাদের সাইবার টিম দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।”
বিবৃতিতে তিনি সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাচাই ছাড়া কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার না করারও অনুরোধ জানান তিনি।
এছাড়া সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট চোখে পড়লে তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা, স্বচ্ছতা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




