নড়াইলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১১:০২ ২৭ জানুয়ারী ২০২৬
নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) বাদ মাগরিব নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এ ছাড়া উপস্থিত ছিলেন ১২ নম্বর বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. হাসিবুল মোল্যা, ৮ নম্বর কলোড়া ইউনিয়নের আমীর হাফেজ আ. হান্নানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর আমীর ও সংসদ সদস্য প্রার্থীরা পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। তারা বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এই অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন, তা অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর আমরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি, কিন্তু কারও বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করিনি। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। মিথ্যা তথ্য ছড়িয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা বন্ধ করতে হবে।’
এ বিষয়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক হেমায়েত হোসেন ফারুক বলেন, হাতপাখার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনায় জামায়াতে ইসলামীর ওপর দায় চাপিয়েছে, যা তদন্ত ছাড়া গ্রহণযোগ্য নয়। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকান এলাকায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নির্বাচনী অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক, হাতপাখা ও নির্বাচনী প্রতীকসহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এর আগে একই দিন রাতে ভোটের প্রচারকে কেন্দ্র করে ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলেও কয়েক ঘণ্টা পর গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



