‘ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যই রাষ্ট্র পুনর্গঠনের পথ’—নারায়ণগঞ্জে তারেক রহমানের আহ্বান


প্রকাশিত: ১১:৫৩ ২৩ জানুয়ারী ২০২৬
রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা থেকে শুরু হওয়া তার নির্বাচনী সমাবেশের শেষ কর্মসূচি ছিল এই জনসভা, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনসভায় তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন একটি ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায়। তারা এমন একটি নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে সবাই নির্বিঘ্নে বসবাস করতে পারবে, ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে ভোটাধিকার ফিরে এসেছে, তা আগামী ১২ ফেব্রুয়ারি দায়িত্বশীলভাবে প্রয়োগ করতে হবে।
ভোটের আগে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান বলেন, একটি বিশেষ বাহিনী ও গোষ্ঠী পরিকল্পিতভাবে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে এবং প্রবাসীদের ব্যালট দখলের অভিযোগও উঠছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির সঙ্গে বর্তমান ষড়যন্ত্রকারীদের কোনো মৌলিক পার্থক্য নেই। উভয় পক্ষই একই মানসিকতার বহিঃপ্রকাশ—একটি পক্ষ কৌশলে ভোট নিতে চায়, আর অন্যটি জোর করে ভোট নিয়েছে। তিনি বিশেষ করে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, লক্ষাধিক বেকার তরুণ ও যুবকের জন্য নতুন নতুন শিল্প স্থাপন করে কাজের সুযোগ তৈরি করা হবে। শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর না করে বহুমুখী শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
নারী ও কৃষকদের জন্যও বিশেষ কর্মসূচির ঘোষণা দেন তারেক রহমান। তিনি জানান, দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা রাষ্ট্রীয় সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারেন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বীমা সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথাও বলেন তারেক রহমান। তার মতে, খাল খনন হলে একদিকে কৃষক উপকৃত হবে, অন্যদিকে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



