পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন: নির্বাচনী প্রচারণা ঘিরে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১২:১৯ ২২ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ে ১০ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি জানান, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকালে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ সময় তিনি দলীয় প্রার্থীসহ ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।
মাওলানা ইকবাল হোসাইন আরও বলেন, কেন্দ্রীয় আমীরের সফরকে ঘিরে পঞ্চগড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সফরে জামায়াতে ইসলামীর একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। পাশাপাশি ১০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও কর্মসূচিতে অংশ নেবেন, যা নির্বাচনী মাঠে জোটের শক্ত অবস্থানকে আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর এবং পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, কেন্দ্রীয় আমীরের এই সফর পঞ্চগড়ের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং জোটের প্রার্থীদের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে বলে তারা আশা করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




