সাভারে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৪৬ ১৫ জানুয়ারী ২০২৬
সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা সাভারের এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালার লক্ষ্য ছিল বিএনপির রাষ্ট্র সংস্কার ভাবনা, রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ছাত্রদলের নেতাকর্মীদের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং তাদের সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, একটি টেকসই ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে সুসংগঠিত, প্রশিক্ষিত এবং আদর্শবান নেতৃত্ব তৈরি করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ সম্পন্ন নেতৃত্বই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে সক্ষম হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি ছাত্রদলের ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরে বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নেতাকর্মীদের দক্ষতা বাড়ানো গেলে আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব অসিম আহমেদ অনিক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ, সহসভাপতি জনি দেওয়ানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মশালায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাদের রাজনৈতিক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে এবং বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়




