সাভারে ছাত্রদলের মানবিক উদ্যোগ: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


প্রকাশিত: ০৫:৩৮ ৭ জানুয়ারী ২০২৬
শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাভারে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বুধবার সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শীতার্ত ও দুস্থ মানুষের হাতে সরাসরি কম্বল তুলে দেওয়া হয়। কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন ছাত্রদলের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী অসহায় মানুষ অংশ নেন এবং শীতবস্ত্র পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান। এছাড়াও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। তারা জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়েও মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




