নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, যা এখনো নিশ্চিত হয়নি: আমির হামজা


প্রকাশিত: ০৫:১৫ ৪ জানুয়ারী ২০২৬
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আমি আবারও শুকরিয়া আদায় করছি। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।”
তিনি বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, যা এখনো নিশ্চিত হয়নি। আমার মনে যেটা চাওয়া, তা এখনো হয়নি। যেহেতু ২২ তারিখের পর কী হবে, তা এখনো জানা নেই। তবে আশা করছি ২২ তারিখের পর এসব বিষয় ঠিক হয়ে যাবে।”
আমির হামজা আরও বলেন, “বিভিন্ন জায়গা থেকে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে বোঝা যায় পরিস্থিতি এখনো আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেগুলো যদি যথাযথভাবে অনুসরণ করা হয় এবং সব প্রার্থী ও তাদের দলের নেতাকর্মীরা তা মেনে চলে, তাহলে আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, “আমাদের সদর থানা পুড়ে যাওয়ার ঘটনা এবং অস্ত্র লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কের মধ্যে আছি। লুট হওয়া অস্ত্রগুলো এখন কোথায় আছে—তা এখনো উদ্ধার হয়নি। বারবার বলা হচ্ছে কাজ চলছে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “এই অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। তা না হলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




