জাতীয় পার্টির সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০৪:৪৫ ৪ জানুয়ারী ২০২৬
জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা ও দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রূপালী ব্যাংকের ঋণখেলাপি থাকার অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেন রিটার্নিং অফিসার।
রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এ সময় জাতীয় পার্টির সাবেক এই প্রভাবশালী নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই আসনে বিএনপি প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। পরদিন রোববার বাকি তিনটি আসনের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।
মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আসনের মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, মনোনয়নপত্র বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরের গরমিল, সম্পদের হিসাব ও হলফনামায় ত্রুটি, মামলার তথ্য গোপন করা এবং ঋণখেলাপি থাকা। এসব কারণেই একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগের দিন যাচাই-বাছাইয়ে ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সব মিলিয়ে দুই দিনে কিশোরগঞ্জের ছয়টি আসনে মোট ৬১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে মোট ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিলের ঘটনায় কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



