হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে অস্ত্রোপচারের অপেক্ষা


প্রকাশিত: ০৯:৪৭ ১৭ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্য এখনও স্থিতিশীল হয়নি। চিকিৎসকদের মতে, তার ব্রেন সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হলেও বর্তমানে শরীর সম্পূর্ণ স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, অপারেশনের আগে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করা জরুরি। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে সিঙ্গাপুর হাসপাতালের চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
চিকিৎসকদের ভাষায়, হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা এখনও কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তারা।
ডা. আব্দুল আহাদ আরও জানান, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, হাদির জিসিএস স্কোরে এখনো কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল অবস্থায় দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না।
উল্লেখ্য, সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছান ওসমান হাদি। বিমানবন্দরে অবতরণের এক ঘণ্টার মধ্যেই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




