পারিবারিক নিরাপত্তার অভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ!


প্রকাশিত: ১১:১৫ ১৬ ডিসেম্বর ২০২৫
পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আকস্মিক সিদ্ধান্তের কথা জানান। উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে তার এই ঘোষণা বিস্ময় সৃষ্টি করেছে।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
তিনি আরও যোগ করেন, “যিনি এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার প্রতি আমার সমর্থন থাকবে।”
সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। মাসুদ জানান, তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং এই বিষয়ে পরিবারের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
তবে মাসুদ স্পষ্ট করেছেন যে, তার এই সিদ্ধান্ত সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কারণে নয়। তিনি বলেন, “এটা এমন নয় যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারছে না বা দল অন্য কাউকে মনোনয়ন দিচ্ছে। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




