নির্বাচনী পরিবেশ নিয়ে দেশজুড়ে শঙ্কা : ওসমান হাদির ওপর গুলি সহ বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৯:৩৩ ১৩ ডিসেম্বর ২০২৫
রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নাগরিক সমাজ এ ঘটনাকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিবৃতিতে বলা হয়, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা, যার উদ্দেশ্য নির্বাচনী পরিবেশ বানচাল করা। একই দাবিতে বিএনপি সারাদেশে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে।
জামায়াতে ইসলামী হামলাকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র বলে উল্লেখ করে অবিলম্বে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে। এনসিপি বলেছে, আগে থেকেই হাদি প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইলেকশন অবজার্ভার সোসাইটি’ (ইওএস) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারাবে।
হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাইবান্ধা, ঝালকাঠি, পটুয়াখালী, জয়পুরহাট, নাটোরসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের শুরুতেই এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও ভোটের পরিবেশের জন্য অশনিসংকেত। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




