এমপি হতে নয়, আপনাদের পাশে দাঁড়াতে এসেছি”— জামায়াতপ্রার্থী আতাউর রহমান বাচ্চু


প্রকাশিত: ১০:৫৪ ৬ ডিসেম্বর ২০২৫
নড়াইল–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু বলেছেন, “আমি আপনাদের নেতা হতে আসিনি, এমপি হতেও আসিনি; আমি নড়াইল–লোহাগড়ার মানুষের সেবক হতে চাই।”
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশার ঐতিহাসিক মোল্লার মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাচ্চু আরও বলেন, নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। যদি ক্ষমতায় যেতে পারে, তবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জামায়াত।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ—যেখানে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। নিরাপদ ও বাসযোগ্য নড়াইল গঠনই হবে আমাদের প্রধান লক্ষ্য। এজন্য নড়াইলবাসীকে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা হাদিউজ্জামান, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী।
সভায় আরও বক্তব্য রাখেন—নড়াইল জেলা জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ, সহ-নির্বাচন পরিচালক ও মেয়র প্রার্থী মো. জামিরুল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক এমদাদসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল লোহাগড়া শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




