ইবিতে নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:০৫ ২৯ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে ইবির সমন্বয়কারী মামুন হোসেনের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন ইবির ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াহাব শাহীন, হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং মোতালেব বিশ্বাস লিখন। এসময় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার আয়জন করে সংগঠনটি। এতে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন, সরকার কাঠামো কেন্দ্রীক প্রশ্ন রাখা হয়। পরে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়।
সংগঠনটির ইবির কো-অর্ডিনেটর মামুন হোসেন বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনী সচেতনতা বাড়ানো, গণতন্ত্র ও সুশাসন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করা এবং দায়িত্বশীল নাগরিক গঠনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন।
একটি রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে তার তরুণদের জ্ঞান, সচেতনতা ও অংশগ্রহণের উপর। সেই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।
সংগঠনটির যশোর অঞ্চলের কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়ে চাকরি ক্ষেত্রসহ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে শুধু পড়াশোনা করেই চাকরি ক্ষেত্রে সফল হবে তাই নয়; বরং এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারব। আমাদের সংগঠনটি তারই জায়গা করে দিচ্ছে।
সংগঠনটির উপদেষ্টা ও আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওয়াহাব বলেন, হাঙ্গার প্রজেক্ট সুশাসন প্রতিষ্ঠা করতে জনগনের অধিকার, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, সম্ভাবনাময়ী তরুণদের নিয়ে কাজ করে আসছে। তরুণদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, তাদের মধ্যে দায়বদ্ধতার চেতনা ও আত্মত্যাগের মানসিকতা তৈরি করা এবং সমাজে বহুত্ববাদ, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তুলতে সচেতন ও সম্পৃক্ত করা। তরুণদের সক্রিয় ও সংগঠিত করে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



