নড়াইলে - ২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:৪৪ ১১ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ নভেম্বর বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এর পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।
শাহরিয়ার রিজভী জর্জ কে নড়াইল ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়ে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ।
এ সময় সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার রিজভী জর্জ তার বক্তব্যে বিগত দিনে জেল জুলুম,হামলা মামলার কথা উল্লেখ করে বলেন,আমাকে ধানের শীষ প্রতীক দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নড়াইল ২ আসন বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কে উপহার দেব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




