কেশবপুরের চিংড়া বাজারে জামায়াতে ইসলামী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪৯ ৫ নভেম্বর ২০২৫
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রভাষক রবিউল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী। তিনি বলেন, “দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু, ইউনিয়ন নেতা হাফিজুর রহমান, আব্দুস সালাম ও ওয়লিউল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান তারা।
এর আগে অধ্যাপক মোক্তার আলী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিংড়া, মির্জাপুর, গোবিন্দপুর, মেহেরপুর, ধর্মপুর ও সাগরদাঁড়ী গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




