তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বরিশালে বিএনপির গণজোয়ার


প্রকাশিত: ১১:৩৮ ৩১ অক্টোবর ২০২৫
রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক গণসংযোগ কর্মসূচি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মহানগরীর ৯ নং ওয়ার্ডের চকের পুল, চকবাজার, পোর্টরোড হয়ে ফলপট্টি পর্যন্ত এই কর্মসূচি চলে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন। তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যেভাবে আন্দোলন করছে, বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারের দমননীতি-গ্রেপ্তার-নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ জনগণের মাঝেও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, বিএনপি যদি সত্যিকার অর্থে এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশ আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পথে ফিরে আসবে।
কর্মসূচি শেষে আফরোজা খানম নাসরীন বলেন, “বরিশাল বিএনপি সব সময় জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা এই ৩১ দফাকে জনগণের মুক্তির অঙ্গীকার হিসেবে দেখি। এই কর্মসূচি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার পথ দেখাবে।”
এই কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল মহানগর বিএনপি দেখিয়ে দিয়েছে যে, তারা এখনো সংগঠিত ও প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




