কেশবপুরে নারী নেত্রীদের অংশগ্রহণে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:০৩ ২৫ অক্টোবর ২০২৫
কেশবপুরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের প্রচারণা চালাতে নারী নেত্রীদের অংশগ্রহণে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেশবপুর পৌরসভার ২নং ভোগতি নরেন্দ্রপুর ও ৭নং মধ্যকুল ওয়ার্ডে পৃথকভাবে বৈঠক অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডে সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজী। প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা দলের নেত্রী নাজমা সুলতানা ও শাহানারা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুল রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।
এরপর বিকেল সাড়ে ৫টায় ৭নং ওয়ার্ডে বৈঠক অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহি বক্স। প্রধান অতিথি ছিলেন রেহেনা আজাদ। সভায় পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় নারী ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




