বিএনপি’র দাবি: নির্দিষ্ট ব্যাংকের কর্মকর্তা হবেন না পোলিং অফিসার


প্রকাশিত: ০৫:২৫ ২৩ অক্টোবর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে বিএনপি ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের অন্তর্ভুক্ত না করার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৩৬ দফার একটি প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে দলটি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল—যেমন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার—নিয়োগের ক্ষেত্রে সর্বমহলে দলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা উচিত নয়। এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালকে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যেই ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্যপদে তড়িঘড়ি করে দলীয় লোক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই প্রস্তাবনা সিইসির কাছে হস্তান্তর করে। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈন খান বলেছেন, বিতর্কিত বা পক্ষপাতমূলক ব্যক্তিকে ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। তিনি সংবাদ সম্মেলনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শীর্ষক দলিলও প্রদর্শন করেন।
বিএনপি আশা করছে, নির্বাচনের সার্বিক স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে কমিশন এই প্রস্তাবনা বিবেচনা করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




