অন্যায়ের সঙ্গে আপস করা হবে না: বিএনপি নেত্রী নাসরিন


প্রকাশিত: ০৪:২১ ২২ অক্টোবর ২০২৫
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৭ নং ওয়ার্ডে মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, সাইদ খোকন, ২৭ নং ওয়ার্ড বিএনপির বাচ্চু হাওলাদার, মামুন তালুকদার, ওলামা দলের আহ্বায়ক সারোয়ার, ছাত্রদল নেতা রাজু, আমিন, ১ নং ওয়ার্ড বিএনপির হাকিম হাওলাদার, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ আহম্মেদ, মাকছুদা আক্তার, মহানগর ছাত্রদল সহসভাপতি আশিক হাওলাদারসহ অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
কর্মসূচি শেষে প্রধান অতিথি আফরোজা খানম নাসরীন বলেন, "ফ্যাসিস্ট শাসনামলে আমাকে ৯ বার (প্রায় সাড়ে চার বছর) কারাভোগ করতে হয়েছে। শেষবার গ্রেফতারের সময় আমার ছোট সন্তান গাড়ির পেছনে দৌড়াতে থাকে। আমার স্বামী আমাকে দেখতে গেলে তাকেও গ্রেফতার করা হয়। তবুও আমি আন্দোলন থেকে পিছিয়ে যাইনি—জেল থেকে বের হয়ে সংগ্রাম চালিয়ে গেছি।"
তিনি আরও বলেন, "আমার নেতৃত্বে বরিশালের প্রতিটি এলাকায় নেতাকর্মীরা এখনো সক্রিয় ও ঐক্যবদ্ধ। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপস করিনি, করবও না। ৫ আগস্টের পর থেকে আমি শান্তিতে ঘুমাতে পারিনি—প্রতিটি দিন-রাত মানুষের পাশে ছিলাম।"
নাসরীন আরও উল্লেখ করেন, "বিএনপি জনগণের দল। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী এখন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিচ্ছে। এই আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




