আ.লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার: রিজভী


প্রকাশিত: ০৫:৩১ ২১ অক্টোবর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, আগামী সময়ে আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, তা নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তিনি উল্লেখ করেছেন, যারা অপরাধে জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব “মামার বাড়ির আবদারের মতো”। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনই যদি গণভোট নেওয়া যায়, তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে। তবে গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করা প্রয়োজন—কোন কোন সংস্কার বা বিষয় নিয়ে জনমত নেওয়া হবে তা জনগণকে জানাতে হবে।
তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমও সহজ হবে। তবে গণভোটের প্রস্তাব যতই যুক্তিযুক্ত হোক না কেন, তা বাস্তবায়নের আগে স্পষ্টভাবে জানানো প্রয়োজন, কোন বিষয়ে জনমত নেওয়া হবে।
রিজভী সতর্ক করেছেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জিতবে, এমন ধারণা ভুল। এমন ভাবনা জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে।”
তিনি জানান, নির্বাচন কোনো দলের অধীনে নয়, সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। তাই জনগণের মধ্যে এই নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই। বরং অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মানুষের মধ্যে আস্থা রয়েছে।
রিজভী বিএনপির নেতাকর্মীদেরও অনুরোধ করেন, যে কোনো উসকানিতে সংযম ও ধৈর্য ধারণ করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি ও আইনত আন্দোলনের পথেই দলের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




