নভেম্বরেই ফিরছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা!


প্রকাশিত: ০২:০৩ ১১ অক্টোবর ২০২৫
১৭ বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে তিনি ঢাকায় ফিরবেন বলে প্রায় নিশ্চিত হয়েছে। দলের ঘনিষ্ঠ উপদেষ্টারা এবং ঢাকায় অবস্থানরত কয়েকজন কূটনীতিকও বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় এক শীর্ষ নেতা বলেন, “অনেক আলোচনা, প্রস্তুতি এবং অনিশ্চয়তার পর এখন পরিষ্কার—তারেক রহমান নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যেই তিনি লন্ডন ছাড়বেন।” সূত্র জানায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে ঢাকায় আসবেন তিনি। যাত্রার আগে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে তার।
গত কয়েক মাসে লন্ডনে অবস্থানরত অবস্থায় তারেক রহমান দুইজন প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। তাদের একজন হলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সাংবাদিকদের বলেন, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।” দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুর প্রক্রিয়া চলছে।
বর্তমানে তারেক রহমান যুক্তরাজ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) স্ট্যাটাসে বসবাস করছেন। এই স্ট্যাটাসে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং পড়াশোনার সুযোগ পাওয়া যায়, এমনকি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকারও থাকে। তবে দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফেরা রাজনৈতিক ও আইনি দিক থেকে বড় এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে গাড়ি দুটির অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “তারেক রহমান দেশে ফিরলে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেবে। বিএনপির যৌক্তিক অনুরোধগুলো আমরা ইতিবাচকভাবে বিবেচনা করছি।”
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় নানা বাধা আসবে, কিন্তু নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে। তাই তার নিরাপত্তা এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার।”
দলীয় পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির রাজনীতির জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটেও বড় পরিবর্তন আনতে পারে। ১৭ বছরের নির্বাসনের পর এই প্রত্যাবর্তন হবে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা।
বিএনপি নেতারা বিশ্বাস করেন, তারেক রহমানের দেশে ফেরা হবে দলের পুনরুত্থানের সূচনা। আগামী জাতীয় নির্বাচনের আগে তাঁর নেতৃত্বে বিএনপি নতুন কৌশল ও আন্দোলন পরিকল্পনা করবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



